Pages

Showing posts with label Untitled. Show all posts
Showing posts with label Untitled. Show all posts

Tuesday, August 20, 2013

কবিতা নং ৫



দু’ আঙ্গুলের মাঝে ধোঁয়া,
সে ধোঁয়া মিশছে কাগজে
ধোঁয়াটে বাস্তবের প্রভাব
নেশাগ্রস্ত অবচেতনে

জানিনা দু’য়ে দু’য়ে চার হত কিনা
কিংবা ভবিষ্যতে হবে কি?
জানিনা তোর প্রথম ভালবাসা
কখনও তোর হবে কি!

শুধু জানি এ রাত হয়তো কাটবে না
হয়তো দেখব না জানলায় সকালের আলো,
হয়তো এ ঘুম আর ভাঙবে না কোনদিনও
সাক্ষ্য দেবে আমার চেরা মৃতদেহ কালো।

Seems there are a lot of hits in my Blog, particularly for this page. Just one request though friends: If it's not too much of trouble, can you please leave some notes for me in the comment box below...just to let me know how to improve. Commenting is easy and fast. Thank you all, guys. Please keep coming back